
ভোটের মাঠে জমে উঠেছে প্রচারণা, দাঁড়িপাল্লা প্রতীকে আশাবাদী জামায়াত
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরা-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এম বি বাকেরের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক জনসমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে মহম্মদপুরে অনুষ্ঠিত হয় একটি বড় ও সুসংগঠিত নির্বাচনী মিছিল।
সকাল ১১টার দিকে মহম্মদপুরের আমিনুর রহমান কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে মহম্মদপুর বাজার, হাসপাতাল সড়ক, ব্যাপারীপাড়া ও জাঙ্গালিয়া এলাকা ঘুরে আবার কলেজ চত্বরে এসে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান, মহম্মদপুর উপজেলা জামায়াতের আমির নুর আহম্মেদ, সেক্রেটারি অধ্যাপক রেজাউল হকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী অধ্যাপক এম বি বাকের বলেন, “এলাকায় নির্বাচনী পরিবেশ ইতিবাচক। জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামী ১২ ফেব্রুয়ারি বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী—ইনশাআল্লাহ।”
শান্তিপূর্ণভাবে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে মহম্মদপুর উপজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী