প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
মাগুরার মোহাম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড তিন পরিবারের বসতঘর পুড়ে সর্বস্ব ছাই।

মাগুরার মহাম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
তিন পরিবারের বসতঘর পুড়ে সর্বস্ব ছাই।
মোসাম্মৎ খালেদা খাতুন , মাগুরা থেকে
মাগুরার মোহাম্মদপুর থানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে, হতদরিদ্র পরিবার গুলির মাথা গোজার ঠাই শেষ । ১৭ই ফেব্রুয়ারি, মঙ্গলবার ভোর আনুমানিক রাত ৪টা ৩০ মিনিটে উপজেলার বিনোদপুর ইউনিয়ন এর বেথুলিয়া উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয় লোকমান মোল্লার নিজ ঘর থেকে। ঘটনার সময় তিনি মেয়ের বাড়িতে বেড়াতে থাকায় বাড়িতে উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে লোকমান মোল্লার বাড়িসহ পাশের আরও দুই পরিবারের ঘরে। মুহূর্তের মধ্যেই তিনটি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্তের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ও স্থানীয় বাসিন্দারা ।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার প্রতীক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ।
এ বিষয়ে বিস্তারিত যথাযথ কর্তৃপক্ষকে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে স্থানীয়রা ।
Copyright © 2026 বাংলার অনুসন্ধান. All rights reserved.