প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ

মাগুরা নাট্য কেন্দ্রের উদ্যোগে রিপোর্টার্স ইউনিটি সহ বরেণ্য ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।
্
এ কে এম মাজেদুল আলম ইভান , মাগুরা:
্
মাগুরা নাট্য কেন্দ্রের উদ্যোগে জেলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বরেণ্য ব্যক্তিবর্গের সম্মানে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে মোট ২৮ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গত ১৮ এপ্রিল ২০২৬, শনিবার মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি সফরে চীনে অবস্থান করায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সম্মাননা গ্রহণ ও বক্তব্য রাখেন তার ছোট ভাই, পৌর বিএনপির সভাপতি ও মাগুরা রেড ক্রিসেন্টের নবনিযুক্ত সেক্রেটারি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল। তিনি বলেন, “মাগুরা নাট্য কেন্দ্র অত্যন্ত সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান আয়োজন করেছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা নাট্য কেন্দ্রের উপদেষ্টা ও ভাইস প্রেসিডেন্ট, মাগুরা রেড ক্রিসেন্টের আহমেদ হোসেন অ্যাডভোকেট। তিনি বলেন, “এমন একটি সুন্দর ও পরিপূর্ণ আয়োজনে অংশ নিতে পেরে আমি গর্বিত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ আলিমুজ্জাম, ডাঃ সিমিন মজিদ আখতার (অঞ্জু), বিশ্বাস মোহাম্মদ আজিম উদ্দিন (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব), বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন এবং মোঃ সাইদ রেজা (প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ)।
স্বাগত বক্তব্যে মাগুরা নাট্য কেন্দ্রের সভাপতি শামীম শরীফ বলেন, “বর্তমানে সাংস্কৃতিক চর্চার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। অডিটোরিয়ামে অনুষ্ঠান করতে উচ্চ ভাড়া দিতে হয়, যা নতুন প্রজন্মকে নিরুৎসাহিত করছে। ফলে তারা সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে।”
তিনি আরও বলেন, জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষকে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করতে সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপনের দাবি ওঠে। পাশাপাশি প্রতিটি সম্মেলন কক্ষে মাগুরা জেলার কৃতি সন্তান ও বরেণ্য ব্যক্তিদের ছবি টানানোর প্রস্তাবও উত্থাপন করা হয়, যাতে নতুন প্রজন্ম ও বহিরাগতরা জেলার ইতিহাস ও গৌরব সম্পর্কে জানতে পারে।
এ সময় ডায়াবেটিস হাসপাতালের জমিদাতা ও মোঃ সাইদ রেজা (প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ)। জেলার সকল সম্মেলন কক্ষে বরেণ্য ব্যক্তিদের ছবি প্রস্তুত ও স্থাপনের সম্পূর্ণ ব্যয় বহনের দায়িত্ব গ্রহণ করেন, যা উপস্থিত সবার মধ্যে প্রশংসা কুড়ায়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন—
সিনিয়র এডভোকেট আব্দুল আলা, ডাঃ দেবাশীষ বিশ্বাস, ডাঃ মেহেদী হাসান, সানি আলম, শাহেদ বিপ্লব, কবি পরেশ কান্তি সাহা, কবি রকেয়া খাতুন, কবি রওশন শিকদার, যাত্রা শিল্পী সুজয় সাহা, কবি তৈয়ব, শামীম শরীফসহ মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাগুরার সাংবাদিক সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটি-কে সাংবাদিকতায় বিশেষ ভূমিকা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন—
মোঃ যায়েদ বিন কোবির নিশান, খন্দকার ফরহাদ, আমিনুল ইসলাম শেলী, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীফ মিজানুর রহমান এবং সহযোগী সঞ্চালনায় ছিলেন নাঈমুর রহমান দুর্জয়।
অনুষ্ঠানের শেষে মাগুরা নাট্য কেন্দ্রের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।