1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মাগুরায় মহাসড়কে ভারী যান চলাচল বন্ধের নির্দেশ

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মাগুরায় মহাসড়কে ভারী যান চলাচল বন্ধের নির্দেশ

 

মাগুরা প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মাগুরার মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগে ও পরে মহাসড়কে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ায় যানজট ও দুর্ঘটনা এড়াতে আগামী ১৭ মার্চ ২০২৬ থেকে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত মোট সাত দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (BRTA) নির্দেশনার আলোকে মাগুরা জেলা প্রশাসন এ সংক্রান্ত নোটিশ জারি করেছে। ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ নিজ নিজ গ্রামে ফিরতে মহাসড়ক ব্যবহার করে। ফলে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ে। এ পরিস্থিতিতে ভারী পণ্যবাহী যান চলাচল সীমিত করলে যানজট কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে বলে মনে করছে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ঈদের আগে-পরে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কে নজরদারি বাড়ানো হবে এবং নির্দেশনা অমান্য করে কোনো ভারী যানবাহন চলাচল করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদে ঘরমুখো মানুষের নাড়ির টানে বাড়ি ফেরার যাত্রা স্বস্তিদায়ক করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬