
গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, মাগুরার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব খালেদ মোহাম্মদ জাকী এবং উপসচিব জনাব মোঃ ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন গণভোটে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি, গণভোটের গুরুত্ব তুলে ধরতে প্রচার কার্যক্রম জোরদার, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সম্মিলিত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণভোটের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply