1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

গণভোট–২০২৬ উপলক্ষে ইমাম ও শিক্ষকদের সাথে মাগুরায় মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২০৭ বার পঠিত


এইচ এন কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার

গণভোট–২০২৬ সফল ও অংশগ্রহণমূলক করতে ইমাম ও মউশিক প্রকল্পের আওতাভুক্ত শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) মাগুরা জেলা সরকারি মডেল মসজিদের মেলানায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), মাগুরা জনাব দিপংকর ঘোষ।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরার উপপরিচালক জনাব মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ।
সভায় গণভোট–২০২৬ এ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার, গণভোটের গুরুত্ব জনগণের মাঝে তুলে ধরা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। ইমাম ও শিক্ষকরা সমাজে প্রভাবশালী ভূমিকা পালন করেন। তাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোটের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা সম্ভব হবে।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গণভোটকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
সভায় উপস্থিত বক্তারা গণভোটকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬