1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

নবীনদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় আনন্দঘন পরিবেশ মহম্মদপুর আইডিয়াল একাডেমিতে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৯৭ বার পঠিত

নবীনদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় আনন্দঘন পরিবেশ মহম্মদপুর আইডিয়াল একাডেমিতে

ইমরোজুল ইসলাম, মোহাম্মদপুর (মাগুর)প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মহম্মদপুর আইডিয়াল একাডেমিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর এ আয়োজনে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ড. এবিএম আব্দুল্লাহ। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয় এবং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়—নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার আমীর মাওলানা নুর আহম্মেদ আলী, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী সরদার, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস. এম. আজগার আলী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহম্মদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহম্মেদ শামীম সবুজ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন একাডেমির পরিচালক মো. আবু নাইম।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬