1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সঙ্গে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরীর মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সঙ্গে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরীর মতবিনিময়

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর সঙ্গে মহম্মদপুর উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় মহম্মদপুর বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান (মিল্টন)।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শিপন বিশ্বাস, মহম্মদপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রজব আলীসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মহম্মদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকদার (সজিব)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় রয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন মাঠের বাইরে থাকা একটি রাজনৈতিক দল হঠাৎ করে নির্বাচনে অংশ নিতে চাইলেও জনগণ তাদের কর্মকাণ্ড গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, আগামীর গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে ছাত্রদল অগ্রণী শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় বক্তারা দলীয় সংহতি জোরদার, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনী কার্যক্রমে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬