1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে মাগুরায় ইমাম সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পঠিত

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে মাগুরায় ইমাম সম্মেলন
ইমামদের ভূমিকা সমাজ ও রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ — জেলা প্রশাসক।

এ কে এম মাজেদুল আলম(ইভান) মাগুরা।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে মাগুরায় প্রায় শতাধিক ইমামকে নিয়ে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাগুরা জনাব মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন মাগুরা জনাব মোঃ শামীম কবির এবং মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ-উপ-পরিচালক,ইসলামিক ফাউন্ডেশন মাগুরা।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান বলেন,
“দেশের সমাজকে ইন্টারনেটের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে হবে। মানুষের মধ্যে পারস্পরিক সম্মানবোধ পুনরুদ্ধার করা জরুরি। দেশ ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, “আগামী ৮ ফেব্রুয়ারির পর থেকে পুলিশ প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,
“এদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল সফল আন্দোলন ও বিজয়ে সকল শ্রেণি-পেশা ও বর্ণের মানুষের সম্মিলিত অবদান রয়েছে। ইসলামের দৃষ্টিতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক পরিবারের মতো দেশের উন্নয়নে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,
“দেশের প্রকৃত মালিক হলো আমজনতা। সঠিক নেতৃত্ব গড়ে তুলতে হলে জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। বিগত নির্বাচনের হিসাব এখন অতীত—এবার নতুন করে হিসাব হবে।”
জেলা প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন,
“২০২৪ সালের জুলাই আন্দোলন আমাদের বুঝিয়ে দিয়েছে যে বিগত তিনটি নির্বাচন সঠিক ছিল না। ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আন্দোলন দেশের ব্যবস্থায় বিদ্যমান বহু সমস্যাকে সামনে এনেছে।”
ইমামদের উদ্দেশে তিনি বলেন,
“অনেক মানুষ নামাজ না পড়লেও ইমামদের কথা মনোযোগ দিয়ে শোনে। তাই এবারের নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সকল অতিথির বক্তব্য শেষে সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ ইমামদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬