
মাগুরা শ্রীপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্রীপুর, মাগুরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শ্রীপুর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে আলহাজ্ব আলতাব হোসেন মহিলা কলেজে আয়োজিত এই প্রশিক্ষণে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা। এছাড়া উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, জেলা আনসার কমান্ড্যান্ট, শ্রীপুর উপজেলা ক্যাম্প কমান্ডার এবং উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনি আইন ও বিধিমালা, ভোটগ্রহণের ধাপসমূহ এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতকরণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply