

মাগুরায় বিজিবির ভ্রাম্যমাণ চেকপোস্ট, মডেল মসজিদের সামনে তল্লাশি অভিযান
মাগুরা প্রতিনিধি :
দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও নাশকতা প্রতিরোধে মাগুরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) ভ্রাম্যমাণ চেকপোস্ট কার্যক্রম চলছে।
এরই অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি বেলা ১১ টায় মাগুরা মডেল মসজিদের সামনে বিজিবি সদস্যরা তল্লাশি অভিযান পরিচালনা করছেন। অভিযানে যানবাহন ও যাত্রীদের কাগজপত্র যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের নিরাপত্তা নিশ্চিতকরণে যানবাহনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সঙ্গে রাখার জন্য চালক ও যাত্রীদের অনুরোধ জানিয়েছেন।
বিজিবি সূত্র জানায়, তল্লাশিকালে কোনো অবৈধ মালামাল বা সন্দেহভাজন ব্যক্তি আটক হলে তাদের আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, দেশের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Leave a Reply