1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরা রিপোর্টার্স ইউনিটি: সরকারি কপিরাইট ও নিবন্ধন নিয়ে নতুন অধ্যায় শুরু বাংলাদেশে৷

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮২ বার পঠিত

মাগুরা রিপোর্টার্স ইউনিটি: সরকারি কপিরাইট ও নিবন্ধন নিয়ে নতুন অধ্যায় শুরু৷

মাগুরায় সাংবাদিকদের পেশাগত সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটি নতুন এক যুগের সূচনা করেছে। সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কপিরাইট সার্টিফিকেট অর্জন করেছে, যার ইস্যু তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৬, ফলে সমগ্র বাংলাদেশের “মাগুরা রিপোর্টার্স ইউনিটি” নামটি আইনগতভাবে অনন্য ও সংরক্ষিত হয়ে গেছে এবং ভবিষ্যতে কেউ দ্বিতীয় ব্যক্তি বা সংগঠন এই নামটি ব্যবহার করতে পারবে না। প্রায় শতাধিক সাংবাদিক সদস্য নিয়ে সংগঠনটির কার্যপরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে।
সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট https://magurareportersunity.com� এ সংগঠন সম্পর্কিত তথ্য, কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থা বিস্তারিতভাবে উল্লিখিত রয়েছে
এর আগে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য মাগুরা পৌরসভার সনদ লাভ করেছে এবং সরকারের নিয়ম-নীতি অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের সনদও গত বছর পেয়েছে।
সংগঠন দীর্ঘ সময় ধরে প্রচলিত অভিযোগ ও অসাধুচক্র কার্যকলাপের বিরুদ্ধে সংগঠনের নাম ব্যবহার করে অপসংবাদিকতা ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনি সহায়তার অপেক্ষায় ছিল। নতুন কপিরাইট ও নিবন্ধন পাওয়ার ফলে এখন আর এই ধরনের অপব্যবহার সহ্য করা হবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির বলেন, “আমরা বহুদিন ধরে এই নিবন্ধনগুলোর অপেক্ষা করেছি। এখন আমরা সরকারের স্বীকৃত একটি প্রতিষ্ঠান। আমাদের নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক বা বেআইনি কাজের সাথে জড়ায়, তাহলে প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সভাপতি এন এইচ কামরুল ইসলাম বলেন, “সংগঠনের সুনাম রক্ষায় সকল সদস্যকে সরকারি নিয়ম-নীতি মেনে সাংবাদিকতার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। অনৈতিক বা বেআইনি কোনো কর্মকাণ্ড সংগঠনের স্বীকৃত নাম ব্যবহার করে করা হলে এর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানান, সংগঠন সাংবাদিকদের পেশাগত গুণমান উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও সামাজিক দায়িত্ব পালনে ভূমিকা রাখবে, যা দেশের মানুষের কল্যাণে সহায়ক হবে।
সংগঠন সর্বস্তরের জনগণের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য একটি হটলাইন নম্বর: ০১৭১১-৭৩৫২০৫ প্রদান করেছে। এছাড়া প্রয়োজনীয় বিস্তারিত তথ্য জানার জন্য ওয়েবসাইট https://magurareportersunity.com� এবং হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও সংগঠনের জেলা শাখাসমূহের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে এবং শ্রীপুর,মহাম্মদপুর,শালিখা তিনটি থানায়ও ইউনিটির শাখা কার্যক্রম চালু রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬