1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরায় অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে পুরাতন বাজারে অভিযান ও জরিমানা 

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মাগুরায় অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে পুরাতন বাজারে অভিযান ও জরিমানা

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা।

রমজান ঘনিয়ে আসতেই বাজারে শৃঙ্খলা ফেরাতে তৎপর হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মাগুরা জেলা কার্যালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, সরবরাহ পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি কঠোরভাবে তদারকি করা হয়।
সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে মাছ-মাংস, মুরগি, সবজি, ফল, গুড়, তেল, চাল ও বিভিন্ন মুদিপণ্যের দোকান ঘুরে দেখা হয়। ব্যবসায়ীরা নিয়মিত মূল্যতালিকা প্রদর্শন করছেন কি না, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা হচ্ছে কি না এবং খাদ্যপণ্য স্বাস্থ্যসম্মতভাবে রাখা হচ্ছে কি না—এসব বিষয়ে সরেজমিনে পর্যালোচনা করা হয়।
অভিযানে মেসার্স স্বপন স্টোর ও মেসার্স কাকলী স্টোরে অনিয়ম ধরা পড়ে। মূল্যতালিকা না টানানো, যথাযথ ভাউচার সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে বাজারের অন্যান্য অংশেও মনিটরিং জোরদার করা হয়। ব্যবসায়ীদের জানানো হয়, রমজান মাসে কোনো পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, নিয়মিত তদারকির কারণে বাজারে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরছে এবং ক্রেতাদের মধ্যেও সচেতনতা বাড়ছে। সচেতন মহলের মতে, রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফার প্রবণতা রোধে এমন অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬