1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরার নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান–কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মাগুরা ডায়াবেটিস সমিতি।

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পঠিত
মাগুরার নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান–কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মাগুরা ডায়াবেটিস সমিতি।
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা।
মাগুরা জেলার প্রাণকেন্দ্র পারনান্দুয়ালী এলাকার মনোমুগ্ধকর নদীবাহিত পরিবেশে অবস্থিত ডায়াবেটিস হাসপাতালটি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগীদের বিশেষায়িত সেবা দিয়ে আসছে। উল্লেখ্য, সমিতির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন এডিসি (রাজস্ব) মাহবুবুল হক। এছাড়া উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল্লাহেল কাফি, শিশু বিশেষজ্ঞ ডা. হাই, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আলিমুজ্জামান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান, সমিতির সহ-সভাপতি ও বিএনপির সদস্য সচিব আখতার হোসেন, সাধারণ সম্পাদক আলী তারেক, শেলী, আব্দুল হালিমসহ হাসপাতালের সেবা প্রত্যাশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
হাসপাতালটিতে একটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার রয়েছে। এ সময় এমপি মনোয়ার হোসেন খান বলেন, “এই প্রতিষ্ঠান আমার নিজের প্রতিষ্ঠানের মতো—তাই নতুন করে সম্বর্ধনার কিছু নেই। বরং এটিকে একটি মানসম্মত ও আধুনিক চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করাই আমার দায়িত্ব।”
তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারকে কেন্দ্র করে কিছু অগ্রগামী স্বপ্নের কথাও তুলে ধরেন। তিনি জানান, ভবিষ্যতে এখানে আধুনিক অ্যানেসথেশিয়া মেশিন, উন্নত মানের মনিটরিং সিস্টেম, ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা এবং প্রশিক্ষিত ডাক্তার,  নার্স ও টেকনিশিয়ান নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জরুরি সার্জারির জন্য ২৪ ঘণ্টা প্রস্তুতিমূলক টিম গঠন, ডায়াবেটিসজনিত জটিলতার বিশেষ সার্জিক্যাল ইউনিট এবং দরিদ্র রোগীদের জন্য স্বল্প ব্যয়ে অপারেশন সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
স্বাস্থ্য খাতে ইতোমধ্যে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে উপস্থিত বক্তারা প্রত্যাশা করেন, নিজের প্রতিষ্ঠান হিসেবে তিনি হাসপাতালটিকে মাগুরার একটি দৃষ্টান্তমূলক ও আস্থার চিকিৎসা কেন্দ্রে উন্নীত করবেন।
সমিতির সাধারণ সম্পাদক আলী তারেক এমপি মহোদয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা স্বীকার করে হাসপাতালটিকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬