

মাগুরায় উন্নয়ন প্রকল্প নিয়ে এমপি মনোয়ার হোসেন খান এর উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে জেলার অবকাঠামো উন্নয়ন ও চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্পন্নভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়নের জন্য সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়, নিয়মিত তদারকি এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন। এ সময় মাঠপর্যায়ের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা
Leave a Reply