1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

রমজানে নিত্যপণ্যের বাজার তদারকি: মাগুরায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

রমজানে নিত্যপণ্যের বাজার তদারকি: মাগুরায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।
আজ মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে জ্বালানি তেল, চিনি, ছোলা, ফল, ভোজ্যতেল, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও মুদিদোকান তদারকি করা হয়।
অভিযান চলাকালে মেসার্স জীবন স্টোর নামক প্রতিষ্ঠানকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খোলা খাদ্যপণ্য বিক্রি করা এবং মোড়কীকরণ আইন লঙ্ঘন করে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স মাম্পি ভান্ডারকে মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ, ক্রেতাদের যথাযথ বিক্রয় ভাউচার প্রদান না করা এবং জ্বালানি তেলের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নেওয়ার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানো, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় রমজান মাসে অযৌক্তিকভাবে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬