1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

সামাজিক বনায়নের গাছ আত্মসাতের মামলায় মাগুরা মহম্মদপুরে তোলপাড় ! 

সামাজিক বনায়নের গাছ আত্মসাতের মামলায় মাগুরা মহম্মদপুরে তোলপাড় !
প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মামলা, সিসিটিভিতে মোটরসাইকেল ও নসিমনের সূত্র; সাংবাদিক অঙ্গনে সমালোচনা
মাগুরা প্রতিনিধি,
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে সামাজিক বনায়নের সংরক্ষিত গাছের গুঁড়ি আত্মসাতের অভিযোগে মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, প্রশাসনের অভিযান ও স-মিল থেকে গাছ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয় সাংবাদিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) মহম্মদপুর থানায় দায়ের করা এজাহার নং–১৫ এ মহম্মদপুর উপজেলার ধোয়াইল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত হাজী লুৎফুর রহমান মৃধা মন্টুর ছেলে আজিজুর রহমান টুটুল (৫৫) কে আসামি করা হয়েছে। মামলার বাদী মাগুরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপনেন্দ্র নাথ সরকার (৫৭)।
এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ দায়িত্ব শেষে নার্সারির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাড়িতে যান। পরদিন ৫ মার্চ সকালে এসে তিনি দেখতে পান সেখানে সংরক্ষিত থাকা ৭টি শিশু গাছের লগ ও ১টি মেহগনি গাছের লগসহ মোট ৮টি গাছের গুঁড়ি উধাও। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পরে উপজেলা পরিষদ চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, অভিযুক্ত আজিজুর রহমান টুটুল একটি মোটরসাইকেলে করে একটি নসিমন গাড়িকে অনুসরণ করে উপজেলা পরিষদ এলাকায় প্রবেশ করছেন। স্থানীয়দের দাবি, ওই নসিমন গাড়িতে করেই গাছের গুঁড়িগুলো সরিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহনুর জামানের নির্দেশনায় ৬ মার্চ মহম্মদপুর থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা ধোয়াইল বাজারের একটি স-মিলে অভিযান চালান। সেখানে চুরি হওয়া ৮টি লগের মধ্যে ৭টি (৬টি শিশু গাছ ও ১টি মেহগনি) উদ্ধার করা হয়। তবে একটি শিশু গাছের লগ এখনো নিখোঁজ রয়েছে।
মামলার বাদী তপনেন্দ্র নাথ সরকার জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও তদন্তের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
মহম্মদপুর থানা পুলিশ জানায়, এজাহার গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি লোহার গেট সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল অভিযুক্ত টুটুলের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে পরে সেটি ফেরত দিতে বাধ্য হন বলে এলাকাবাসীর দাবি। এছাড়া স্থানীয় বিভিন্ন দোকানপাট, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের সাথে আর্থিক লেনদেন ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগও দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। স্থানীয় কিছু ইটভাটা মালিকের কাছ থেকেও পরিবেশ অধিদপ্তরের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ ও ইট আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, সাংবাদিকতায় তাকে খুব একটা সক্রিয় দেখা না গেলেও প্রেসক্লাবের নাম ব্যবহার করে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে চলাফেরা ও বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক গাছ আত্মসাতের মামলার ঘটনায় এসব অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের ঘটনা সাংবাদিক সমাজের জন্য বিব্রতকর এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সম্পদ রক্ষা ও সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
Facebook Comments Box

© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬