1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

রমজানে বাজার তদারকি: মাগুরার সীমাখালি বাজারে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পঠিত

রমজানে বাজার তদারকি: মাগুরার সীমাখালি বাজারে ৫০ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন জ্বালানি তেল, চিনি, ছোলা, ফলের দোকান, ভোজ্যতেল, চাল, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে সীমাখালি বাজারের মেসার্স আলিম স্টোর নামক জ্বালানি তেলের ডিলার ও মুদিদোকানকে নানাবিধ অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য খোলা রেখে বিক্রি করা এবং মোড়কীকরণ আইন লঙ্ঘন করে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।
অভিযানে জানা যায়, গত ২ মার্চ থেকে প্রায় ২০ হাজার লিটার ডিজেল বিক্রি করলেও প্রতিষ্ঠানটি কোথায় এবং কত দামে বিক্রি করা হয়েছে তার কোনো ভাউচার দেখাতে পারেনি। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান শেষে সীমাখালি থেকে ভায়না মোড় পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্প তদারকি করা হয়। এ সময় পাম্প মালিক ও ম্যানেজারদের সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং খোলা বাজারে অধিক দামে তেল বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা মার্কেটিং অফিস এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬