
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যবৃন্দ, দেশি-বিদেশি শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকারকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি এক অনন্য পথচলায়—যেখানে কলমই আমাদের শক্তি, আর সততাই আমাদের পরিচয়। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শুভানুধ্যায়ীদের নিরন্তর সহযোগিতা, সমর্থন ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণার প্রধান উৎস।
আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পেশাগত সততা ও নৈতিকতার দৃঢ় অবস্থান আমাদেরকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলবে। সাংবাদিকতার আদর্শ সমুন্নত রেখে সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়াই আমাদের অঙ্গীকার।
ভবিষ্যতেও আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের এই পথচলাকে আরও বেগবান করবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
ধন্যবাদান্তে,
মো: মইনুর রহমান, পলিন
দপ্তর সম্পাদক
মাগুরা রিপোর্টার্স ইউনিটি
Leave a Reply