1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরা নাট্য কেন্দ্রের আয়োজনে বরেণ্য ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত
মাগুরা নাট্য কেন্দ্রের আয়োজনে বরেণ্য ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা:
মাগুরা নাট্য কেন্দ্রের উদ্যোগে জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বরেণ্য ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনাড়ম্বর এই আয়োজনে মোট ২৮ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে অনুপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান। তার পরিবর্তে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল। তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আহমেদ হোসেন। স্বাগত বক্তব্য দেন মাগুরা নাট্য কেন্দ্রের সভাপতি শামীম শরীফ। তিনি বলেন, সাংস্কৃতিক চর্চা বাড়াতে প্রয়োজন সহনীয় ব্যয় ও আরও সুযোগ সৃষ্টি, নতুবা তরুণ সমাজ সংস্কৃতি থেকে বিমুখ হয়ে পড়তে পারে।
অনুষ্ঠানে প্রফেসর ডা. মোঃ আলিমুজ্জাম, ডা. সিমিন মজিদ আখতার, বিশ্বাস মোহাম্মদ আজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঙ্গনের কৃতি ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় একটি সাংবাদিক সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটি কে  বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
তবে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হলেও মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে তীব্র গরমে অতিথিরা কিছুটা ভোগান্তিতে পড়েন। গুরুত্বপূর্ণ এ ভেন্যুতে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা না থাকায় বিষয়টি উপস্থিতদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকে মনে করেন, জেলার গুরুত্বপূর্ণ আলোচনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে এই সম্মেলন কক্ষে দ্রুত এসি স্থাপন করা প্রয়োজন। এতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে এবং জেলার সাংস্কৃতিক কার্যক্রমের গতি ত্বরান্বিত হবে।
এছাড়া, জেলার সংস্কৃতি ও কৃতী ব্যক্তিদের পরিচিতি তুলে ধরতে প্রতিটি সম্মেলন কক্ষের দেয়ালে তাদের ছবি সংযুক্ত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে। নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বহিরাগতদের কাছে মাগুরার ইতিহাস ও গৌরবময় ব্যক্তিত্বদের পরিচিতি তুলে ধরতে এ উদ্যোগ কার্যকর হবে বলে মত দেন উপস্থিতরা। এ প্রস্তাব বাস্তবায়নে ডায়াবেটিস হাসপাতালের জমিদাতা জনাব মোঃ সাঈদ রেজা ব্যয়ভার বহনের দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীফ মিজানুর রহমান এবং সহযোগী সঞ্চালনায় ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। সম্মাননা প্রদান শেষে মাগুরা নাট্য কেন্দ্রের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এই আয়োজনের মাধ্যমে মাগুরা নাট্য কেন্দ্র জেলার সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ধারা জোরদার ও গুণীজনদের সম্মান জানানোর একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬