1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরায় তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭০ বার পঠিত

মাগুরায় তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মাগুরা:
মাগুরা সদর উপজেলার ঐতিহ্যবাহী পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা ইউনিটের উদ্যোগে মঙ্গলবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা  পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা ইউনিটের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আহমেদ হোসেন এবং মাগুরা ডায়াবেটিকস হাসপাতালের সেক্রেটারি আলী তারেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আলী আফজাল মুরাদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের সুস্থ রাখতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান, অতিরিক্ত রোদে অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলা, ছাতা বা টুপি ব্যবহার, হালকা সুতি পোশাক পরিধান এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের মাঝে তাপপ্রবাহে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।এছাড়া রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনায়  চিত্রাংকন ও লুডু খেলায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকতে হবে এবং পরিবার ও সমাজে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬