1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরা মোহাম্মদপুরে ঐতিহ্য আর আনন্দের মিলনমেলা: বড়রিয়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৩৫৩ বার পঠিত

ঐতিহ্য আর আনন্দের মিলনমেলা: বড়রিয়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা

মো: ইমরোজুল ইসলাম (মাগুরা) মহম্মদপুর প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। সোমবার (১২ জানুয়ারি) আয়োজিত এই মেলাকে ঘিরে কয়েক দশক পর আবারও উৎসবের রঙে রাঙা হয় পুরো এলাকা।
প্রতি বছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখে অনুষ্ঠিত এ মেলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় গ্রামীণ উৎসব হিসেবে পরিচিত। প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বসে নানা ধরনের দোকান ও বিনোদনের আয়োজন।
মেলার প্রধান আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ১৫টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। বিকেলে শুরু হওয়া দৌড় দেখতে হাজারো দর্শক মাঠের চারপাশে ভিড় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, বড়রিয়ার এই ঐতিহ্যবাহী আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬