1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আলাউদ্দিন, মহম্মদপুর মাগুরা :

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের স্ত্রী ও ছেলেকে মারধর করে কানের সোনার দুল ও গলার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে আজ সকাল ১০টার দিকে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তিন ভাইয়ের নামে রেজিস্ট্রি করা একটি জমি দীর্ঘদিন ধরে মেজ ভাই মো. পিকুল জোরপূর্বক দখল করে ভোগ করে আসছে । ওই জমিতে যেতে গেলে বিরোধের সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য ছোট ভাই মো. শিমুল অভিযোগ করে বলেন, জমিতে যাওয়ার সময় মেজ ভাই মো. পিকুল ও তার স্ত্রী তার বড় ভাই মো. রিপন ফকিরের স্ত্রী ও ছেলেকে মারধর করেন। এ সময় তার বড় ভাবির কানের সোনার দুল ও গলার সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শিমুল আরও জানান, মারধরের ঘটনায় আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে মহম্মদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬