


মাগুরার কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২০২৬ সালের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পারনান্দুয়ালী গ্রামের কছুন্দি ইউনিয়ন কার্যালয়ে সাধারণ সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্সী আলী আফজাল (মুরাদ)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি শেখ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক শেখ ইবনুল কায়েস হাসান এবং সদস্য আহম্মদ হোসেন (এ্যাডঃ), আব্দুর রশিদ বিশ্বাস ও দিলীপ কুমার বিশ্বাস।
এ সময় মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন এবং উপস্থিত সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
নবনির্বাচিত কমিটি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সমবায়ের উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সমিতির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। তারা নবনির্বাচিত কমিটির সফলতা ও সমিতির সার্বিক উন্নয়ন কামনা করেন।
Leave a Reply