1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

৮১ বছরের ঐতিহ্যবাহী কছুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা। 

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মাগুরার ঐতিহ্যবাহী কচুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নিবন্ধন নম্বর ২১/জে-এর অধীন পরিচালিত স্বাধীনতার পূর্ববর্তী সময়ের এই সংগঠনটির ইতিহাসে এটিই প্রথম বার্ষিক সাধারণ সভা বলে জানা গেছে।

শনিবার (৩১ অক্টোবর) পারনান্দুয়ালী শেখপাড়ায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাগুরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খাঁন কিজিল। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুন্সি আলী আফজাল মুরাদ।

সমিতির সাধারণ সম্পাদক ইবনুল কায়েস রাসেল ও সভাপতি মুন্সি আলী আফজাল মুরাদের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনটিকে নতুনভাবে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় সমিতির গুরুত্বপূর্ণ সম্পদ, জমি ও নিজস্ব কার্যালয় থাকলেও দীর্ঘদিনের দখল ও অব্যবস্থাপনার কারণে সংগঠনটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। বর্তমানে নতুন সদস্য সংগ্রহসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সমিতিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কার্যক্রম চলছে।

সভায় সমিতির সম্পদ সংরক্ষণ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। একসময় সমিতির প্রায় ৩০ শতক জমি থাকলেও সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন কারণে বর্তমানে তা কমে প্রায় ৯ শতকে দাঁড়িয়েছে। অবশিষ্ট জমিটি বিশ্বরোড-সংলগ্ন হওয়ায় সেখানে একটি মার্কেট নির্মাণের মাধ্যমে সমিতির স্থায়ী আয়ের উৎস তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান কমিটি। সাধারণ সভায় এ পরিকল্পনার বিষয়টি সদস্যদের অবহিত করা হয়।

এ ছাড়া সমিতির যেসব পুরোনো সদস্য মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবারের একজন সদস্যকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথাও জানানো হয়।

দীর্ঘ ৮১ বছরের ঐতিহ্য ধারণ করা এই সমবায় প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করা, হারানো সাংগঠনিক গতি ফিরিয়ে আনা, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই বর্তমান নেতৃত্বের লক্ষ্য।

দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা পেরিয়ে প্রথমবারের মতো বার্ষিক সাধারণ সভা আয়োজন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণকে সংগঠনটির নতুন পথচলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সদস্যরা। তাঁদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আবারও একটি কার্যকর, স্বনির্ভর ও জনকল্যাণমুখী সমবায় সংগঠনে পরিণত হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬