1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পঠিত
alt
Fb

অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা ১৫ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সুস্থ মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলা তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতেও কার্যকর ভূমিকা রাখে। তিনি বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই।
জেলা প্রশাসক আরও বলেন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন অত্যন্ত জরুরি। জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬