1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের মাগুরা জেলা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের মাগুরা জেলা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশন, মাগুরা জেলা শাখার সম্মেলন–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় অবস্থিত কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের চেয়ারম্যান অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মোঃ হারুনুর রশিদ গাজী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম লিটন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যাপক মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন সোহাগসহ মাগুরা জেলার বিভিন্ন কারিগরি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশন, মাগুরা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কানন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কে.বি.এম. মেজবা-উল-আলম।
নবনির্বাচিত কমিটির প্রতি উপস্থিত নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের দক্ষতায় মাগুরা জেলার কারিগরি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনটি আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬