1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

অবৈধ আনন্দ বাজার মেলা বন্ধের দাবিতে ডিসির কাছে বণিক সমিতির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২১৫ বার পঠিত

জামরুলতলায় পুনরায় অবৈধ আনন্দ বাজার মেলা বন্ধের দাবিতে ডিসির কাছে বণিক সমিতির আবেদন

মো:মইনুর রহমান(পলিন) মাগুরা
মাগুরা শহরের জামরুলতলা এলাকায় অবৈধভাবে পরিচালিত নিম্নমানের পণ্য বিক্রয়ের তথাকথিত “আনন্দ বাজার মেলা” বন্ধের দাবিতে মাগুরা জেলা বণিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের কাছে লিখিত অভিযোগপত্র প্রদান করা হয়েছে।
গত ১৩ই জানুয়ারি ২০২৬, মঙ্গলবার মাগুরা জেলা বণিক সমিতির আহ্বায়ক হুমায়ূন কবির (রাজা)-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৫ সালের নভেম্বর মাসের শুরুতে ঐতিহ্যবাহী কাত্তিয়ানী পূজাকে কেন্দ্র করে জামরুলতলা এলাকায় একটি আনন্দ বাজার মেলা শুরু হয়, যা পরবর্তীতে শেষ হয়ে যায়। কিছুদিনের ব্যবধানে পুনরায় একটি স্বার্থান্বেষী মহল আবারও ওই মেলা চালু করেছে।
বণিক সমিতির নেতারা অভিযোগ করেন, এসব ভাসমান মেলায় নিম্নমানের ও মানহীন পণ্য বিক্রি করা হচ্ছে, যা একদিকে সাধারণ মানুষকে প্রতারিত করছে, অন্যদিকে স্থানীয় বৈধ ব্যবসায়ীদের ব্যবসায় চরম মন্দা সৃষ্টি করছে। দেশের চলমান অর্থনৈতিক মন্দার সঙ্গে এ ধরনের অবৈধ মেলার প্রভাব যুক্ত হয়ে স্থানীয় ব্যবসায়ীদের জীবনযাপন দুর্বিষহ করে তুলেছে।
এছাড়াও অভিযোগে বলা হয়, ভাসমান মেলার কিছু ব্যবসায়ী প্রশাসনের একাংশ থেকে শুরু করে দলীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগসাজশ করে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে।
বণিক সমিতির পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ভবিষ্যতে মাগুরা জেলায় এ ধরনের কোনো অবৈধ আনন্দ বাজার মেলা আয়োজনের চেষ্টা করা হলে জেলার সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং অবৈধ মেলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে মাগুরা জেলা বণিক সমিতি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬