1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিতিতে মাগুরায় জেলার স্টেকহোল্ডার সভা: স্বচ্ছ গণভোট–২০২৬ নিশ্চিতের প্রস্তুতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২২০ বার পঠিত

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিতিতে মাগুরায় জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্টেকহোল্ডার সভা: স্বচ্ছ গণভোট–২০২৬ নিশ্চিতের প্রস্তুতি

এ কে এম মাজেদুল আলম (ইভান) মাগুরা।

মাগুরায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সফল ও স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্যে জেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা। জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সভাপতিত্ব করেন।
মাগুরা পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান সভায় উল্লেখ করেন, অতীতের প্রহসনমূলক নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার ভোট ও গণভোটকে সম্পূর্ণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। তিনি জানান, ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ হবে এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে। এতে ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
প্রধান অতিথি উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তার বক্তব্যে বলেন, একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য গণভোট আয়োজন অপরিহার্য। তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সুশীল সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় ভোটারদের অধিকার ও দায়িত্ব, ভোটার উপস্থিতি বৃদ্ধি, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, প্রশাসনিক সমন্বয় এবং ভোটপ্রক্রিয়ায় সম্ভাব্য প্রতিবন্ধকতা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট আয়োজনের লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬