1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে মাগুরা মহম্মদপুরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২০২ বার পঠিত

নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে মহম্মদপুরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

ইমরোজুল ইসলাম | মহম্মদপুর (মাগুরা)
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে মাগুরা-২ আসনের অন্তর্গত মহম্মদপুর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথ, ভোটগ্রহণ কক্ষের নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
পরিদর্শনকৃত ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— বিনোদপুর বি.কে মাধ্যমিক বিদ্যালয়, ঘুল্লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বৃহষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
পরিদর্শন শেষে মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে গণভোট–২০২৬ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গণভোট সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা জেলা নির্বাচন অফিসার, থানা অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬