1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

ভোটযুদ্ধ শেষে মাগুরা–২ আসনে ধানের শীষের জয়ধ্বনি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পঠিত

ভোটযুদ্ধ শেষে মাগুরা–২ আসনে ধানের শীষের জয়ধ্বনি

ইমরোজুল ইসলাম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ মাগুরা–২ আসনে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন নিতাই রায় চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের এই প্রার্থী ৩১ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে পরাজিত করেন।
নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ২ লাখ ৬১ হাজার ৬৯৫ ভোট পড়েছে। এর মধ্যে ধানের শীষ প্রতীকে নিতাই রায় চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট (৫৬.০৫ শতাংশ)। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট (৪৩.৯৫ শতাংশ)।
উপজেলা ভিত্তিক ফলাফলে চিত্র কিছুটা ভিন্ন। মহম্মদপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীক এগিয়ে থাকলেও শালিখা উপজেলায় বড় ব্যবধানে জয় পায় ধানের শীষ। মহম্মদপুরে ধানের শীষ পেয়েছে ৬০ হাজার ৭৩২ ভোট, বিপরীতে দাঁড়িপাল্লা পেয়েছে ৬৪ হাজার ৬৭১ ভোট। তবে শালিখায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসমর্থন দেখা যায়—এখানে তারা পেয়েছে ৮৫ হাজার ৯৬৪ ভোট, যেখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫০ হাজার ৩২৮ ভোট।
ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় নিতাই রায় চৌধুরী বলেন, “এই বিজয় আমার একার নয়, মাগুরা–২ আসনের সর্বস্তরের মানুষের। আমি তাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখতে চাই। উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়া এবং নির্বিঘ্নে ফলাফল ঘোষণায় প্রশাসনের পক্ষ থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। নির্বাচন ঘিরে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার পর এই ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬