1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মহম্মদপুরে সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশনের ৬৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

মহম্মদপুরে সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশনের ৬৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইমরোজুল ইসলাম,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুর উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ শাহানুর জামান। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মৈমুর আলী মৃধা (সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপি), মো. নুর আহমেদ আলী (আমির, উপজেলা জামায়াতে ইসলামী), বিশিষ্ট সমাজসেবক মো. জিয়াউল হক বাচ্চু, ক্রীড়া সংগঠক মো. মিজানুর রহমান কাবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ আল মামুন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. রইস উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. নাসিরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. ওলিয়ার রহমান।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬