

মাগুরায় উদ্বোধনের পরই উত্তেজনা: মাগুরায় আ.লীগ অফিসে আগুন, আটক ৩
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা।
মাগুরা শহরের জামরুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনের এক ঘণ্টার মধ্যেই অগ্নিসংযোগ ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল চারটার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনামুল হক হিরোক দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অফিসের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের কিছু সময় পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
আটকরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনামুল হক হিরোক, মোছা. সোনিয়া সুলতানা (৪০) ও মো. উসমান (৩১)। তারা বর্তমানে মাগুরা সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
Leave a Reply