1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরায় পুরোনো মূল্যছাপযুক্ত বেনসন সিগারেট নতুন দামে বিক্রি, অতিরিক্ত অর্থ আদায় নিয়ে প্রশ্ন?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 

মাগুরায় পুরোনো মূল্যছাপযুক্ত বেনসন সিগারেট নতুন দামে বিক্রি, অতিরিক্ত অর্থ আদায় নিয়ে প্রশ্ন

এ কে এম মাজেদুল আলম ইভান,মাগুরা।

মাগুরা জেলার বিভিন্ন দোকানে এখনও ২০ টাকা মূল্যছাপযুক্ত বেনসন সিগারেট বিক্রি হতে দেখা যাচ্ছে। অথচ ক্রেতাদের কাছ থেকে প্রতিটি সিগারেটের জন্য ২৩ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ভোক্তাদের প্রশ্ন, যদি বাজারে এখনও পুরোনো মূল্যছাপযুক্ত সিগারেট ব্যাপকভাবে বিদ্যমান থাকে, তাহলে নতুন মূল্য কার্যকরের সঙ্গে সঙ্গে এগুলো কীভাবে নতুন দামে বিক্রি হচ্ছে? বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
হিসাব অনুযায়ী, প্রতি শলাকায় ৩ টাকা অতিরিক্ত নেওয়া হলে ২০ শলাকার একটি প্যাকেটে অতিরিক্ত আদায়ের পরিমাণ দাঁড়ায় ৬০ টাকা। ফলে পুরোনো মূল্যছাপযুক্ত বিপুল পরিমাণ সিগারেট বাজারে থাকলে এর মাধ্যমে কত অর্থ অতিরিক্ত আদায় হচ্ছে, তা নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ভোক্তা অধিকার সচেতন মহলের মতে, পণ্যের গায়ে উল্লেখিত মূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য থাকলে তার যৌক্তিক ব্যাখ্যা থাকা প্রয়োজন। অন্যথায় বিষয়টি তদন্তের দাবি রাখে। বাজারে পুরোনো মূল্যছাপযুক্ত সিগারেটের প্রাচুর্য দেখে অনেকেই জানতে চাইছেন—মূল্যবৃদ্ধির আগে কি বড় ধরনের স্টক বাজারে ছাড়া হয়েছিল, নাকি সরবরাহ ব্যবস্থাপনায় অন্য কোনো বিষয় রয়েছে?
এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাজার তদারকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বচ্ছ ব্যাখ্যা ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
ভোক্তাদের প্রত্যাশা, বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত অবস্থা জনসম্মুখে তুলে ধরা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬