মাগুরায় সহমর্মিতার বার্তা ছড়াল মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটি, পথচারীদের মাঝে ইফতার বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলায় মানবি
ক উদ্যোগ হিসেবে দুই শতাধিক পথচারী রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটি।
মঙ্গলবার (১৭ মার্চ), ২৭ রমজান বিকাল ৫টায় মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম আলী আজগর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম মৃধা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি সৈয়দ রবিউল আলম, সাবেক অধ্যক্ষ, বাবুখালী কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির জেলা কমিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এ কে এম মাজেদুল আলম ইভান, সাবেক ছাত্রদল সভাপতি শরিফুজ্জামান টুকু, যুবনেতা মোঃ মেহেদী হাসান রাজিব এবং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার সাকিল।
ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন দপ্তর সম্পাদক সৈয়দ রহমতুল্লাহ ও কোষাধ্যক্ষ রিপন মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন ইমরোজুল ইসলাম, মারজান শেখ, আল মামুন, শাহ আমানত মিঠু, আব্দুল্লাহ আল মামুন ও জাহাঙ্গীর আলম। পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।
এসময় মহম্মদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীসহ মহম্মদপুর থানার ওসি (তদন্ত) উপস্থিত থেকে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।
Leave a Reply