1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরায় রমজান সামনে রেখে মাগুরায় বাজার তদারকি, ৬ প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মাগুরায় রমজান সামনে রেখে মাগুরায় বাজার তদারকি, ৬ প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মাগুরায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার একতা কাঁচা বাজার ও ভায়না এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, মাগুরা।
অভিযানে একতা কাঁচা বাজারের বিভিন্ন সবজি আড়ত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। পূর্বে একাধিকবার সতর্ক করার পরও আড়তে মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম এবং লাইসেন্স নবায়ন না থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসন কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আরও ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে। সবমিলিয়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানো, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যমূল্য বৃদ্ধি না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফাত আল মেহেদি। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬