1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরায় (২৪ এপ্রিল)  বাণিজ্য মেলা ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ৷ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মাগুরায় (২৪এপ্রিল)  বাণিজ্য মেলা ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ৷

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা।

মাগুরায় আসন্ন বাণিজ্য মেলাকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় জেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে মাগুরা চেম্বার অব কমার্স।
সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আক্তার হোসেন। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নান্টু হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলমগীর হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন ও আমিনুর রহমান খান পিকুলসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ সিনিয়র সাংবাদিক আবু বাশার আকন্দ, সারাফত হোসেন, কাজী আশিক রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার আব্দুল আজিজ, বাংলাদেশ বেতারের হেলাল হোসেন এবং জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক কর্মী।
সভায় জানানো হয়, আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় জেলা পরিষদের দক্ষিণ পাশের মাঠে বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন মাগুরা-2 আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী।
আয়োজকরা জানান, এই মেলা শুধু বাণিজ্যিক আয়োজন নয়; বরং জেলার অর্থনীতি ও ব্যবসাকে এগিয়ে নেওয়ার একটি সুদূরপ্রসারী উদ্যোগ। এর মাধ্যমে মাগুরার বিভিন্ন স্তরের মানুষ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একত্রিত করার সুযোগ সৃষ্টি হবে, যা জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, মেলায় প্রবেশের জন্য নির্ধারিত ২০ টাকার টিকিট থাকবে এবং আলাদা কোনো র‌্যাফেল ড্র টিকিট বিক্রি করা হবে না। প্রবেশ টিকিটের মাধ্যমেই লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
এছাড়া মেলায় জেলার ভেতর ও বাইরের ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি মিলনমেলার পরিবেশ সৃষ্টি করা হবে। পরিবার-পরিজন নিয়ে ঘোরার উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং শিশুদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থাও রাখা হবে। যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা অশ্লীলতা কঠোরভাবে দমন করা হবে বলে আশ্বাস দেন আয়োজকরা।
সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, যেহেতু মেলাটি মাগুরার উন্নয়নকে প্রাধান্য দিয়ে আয়োজন করা হচ্ছে, তাই কোনো বিতর্কিত বা সমাজবিরোধী কার্যক্রম যেন এতে স্থান না পায়—সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণ প্রসঙ্গে সভাপতি আক্তার হোসেন বলেন, “আমরা কোয়ালিটির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেব। স্থানীয় ব্যবসায়ীরা যেন মানসম্মত পণ্য নিয়ে অংশ নিতে পারেন, সে সুযোগ থাকবে। এই মেলা তাদের জন্য শেখার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।”
সর্বোপরি আয়োজকরা মেলাটিকে গতানুগতিক ধারার বাইরে একটি জনবান্ধব, শিক্ষণীয় ও আধুনিক মাগুরা গড়ার ইতিবাচক মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।
সবশেষে, মেলার সফল বাস্তবায়নে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬