1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরা থেকে যাত্রা শুরু করলো ‘বাংলার অনুসন্ধান’ অনলাইন নিউজ পোর্টাল

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৪৩৫ বার পঠিত

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মাগুরা থেকে যাত্রা শুরু করলো ‘বাংলার অনুসন্ধান’ অনলাইন নিউজ পোর্টাল

নিজস্ব প্রতিবেদক | বাংলার অনুসন্ধান

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশের ভাবমূর্তি উন্নয়ন এবং অগ্রগতির পথযাত্রায় দৃঢ় প্রত্যয় নিয়ে মাগুরায় অবস্থিত প্রধান কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘বাংলার অনুসন্ধান’ অনলাইন নিউজ পোর্টাল।
সত্য ও অনুসন্ধানভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে দেশজুড়ে বিদ্যমান দুর্নীতি, অনিয়ম এবং সাধারণ মানুষের কণ্টকময় জীবনের পথে বাধা হয়ে দাঁড়ানো অপশক্তির বিষময় চিত্র তুলে ধরাই এই গণমাধ্যমের মূল লক্ষ্য। একই সঙ্গে সমাজ, রাষ্ট্র ও প্রশাসনিক ব্যবস্থার অসঙ্গতি চিহ্নিত করে দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করাই ‘বাংলার অনুসন্ধান’-এর অঙ্গীকার বলে জানান সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে পোর্টালটির প্রকাশক ও সম্পাদক এ কে এম মাজেদুল আলম (ইভান) বলেন,
“বাংলার অনুসন্ধান হবে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে একটি নির্ভীক কণ্ঠ। আমরা শান্তি, শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে বিজ্ঞানসম্মত, আধুনিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন একটি উন্নত বাংলাদেশ গঠনের পথে সহায়ক ভূমিকা রাখতে চাই। সত্য প্রকাশে আমরা আপসহীন থাকবো।”
তিনি আরও বলেন, এই পথচলায় দেশের অভ্যন্তরীণ ও প্রবাসী সকল নাগরিকের সহযোগিতা, মতামত ও গঠনমূলক সমালোচনাই হবে বাংলার অনুসন্ধানের চলার শক্তি ও অনুপ্রেরণা।
অন্যদিকে সহ-প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,
“পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘বাংলার অনুসন্ধান’ একটি নির্ভরযোগ্য অনলাইন গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
পাঠকসমাজের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, দেশের কল্যাণে সত্য অনুসন্ধানের এই অভিযাত্রায় সকলের সহযোগিতা ও শুভকামনাই ‘বাংলার অনুসন্ধান’-এর পথচলার প্রধান পাথেয় হয়ে থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬