1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাদকবিরোধী সচেতনতায় মাগুরায় ‘RUN MAGURA 2026’ ম্যারাথন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

মাদকবিরোধী সচেতনতায় মাগুরায় ‘RUN MAGURA 2026’ ম্যারাথন

এ কে এম মাজেদুল আলম (ইভান)।মাগুরা

মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন—এই বার্তাকে সামনে রেখে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় ‘RUN MAGURA 2026’। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টায় মাগুরা স্টেডিয়াম চত্বর থেকে দৌড়টির সূচনা হয়।
ম্যারাথনের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
আয়োজকরা জানান, প্রায় অর্ধ মাসব্যাপী নিবন্ধন কার্যক্রমে চার শতাধিক দৌড়বিদ নিবন্ধন করেন। তবে উৎসবমুখর পরিবেশে ম্যারাথনে অংশ নেন ছয় শতাধিক প্রতিযোগী। স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে দৌড়টি নতুন বাজার, চৌরঙ্গীর মোড়, ঢাকা রোড ও ভায়নার মোড় প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।
প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন দৌড়বিদকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকলকে স্মারক মেডেল দেওয়া হয়। মাঘ মাসের শীত উপেক্ষা করে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সমাপনী পর্বে শিল্প সচিব নিজ হাতে বিজয়ীদের পুরস্কার ও মেডেল পরিয়ে দেন।
ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন মাগুরার শালিখা উপজেলার হাসিবুল। তিনি বলেন, মাদকবিরোধী এমন আয়োজনে অংশ নিতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের সরকারি পরিচালক জাহিদুল আলমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোরসালিন শুভ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট একরামুল করিম রোমেল।
সমাপনী বক্তব্যে শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বলেন, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে যে সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে তা প্রশংসার দাবি রাখে। মাদকবিরোধী এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
সংগঠনের সভাপতি সৈয়দ মোরসালিন শুভ বলেন, ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা। সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজকের আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করোনা মহামারি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে মাগুরায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এই ম্যারাথন দৌড়ের

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬