1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

রাজাপুরে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত* চ্যাম্পিয়ন বিনোদপুর একাদশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০০ বার পঠিত

রাজাপুরে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,
চ্যাম্পিয়ন বিনোদপুর একাদশ

ইমরোজ ইসলাম। মহাম্মদপুর মাগুরা প্রতিনিধি :
মাগুরার রাজাপুর ইউনিয়নে অনুষ্ঠিত ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজাপুর ইউনিয়নের রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বিনোদপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে খলিশাখালী ক্রিকেট একাদশ রানার্সআপ হয়।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ বায়জিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার (সাকিল) এবং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।
ফাইনাল খেলাটি দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬