1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মাগুরা সদরে যৌথ টহল কার্যক্রম

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মাগুরা সদরে যৌথ টহল কার্যক্রম

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে মাগুরা সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসক, মাগুরার নেতৃত্বে মাগুরা সদর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ যৌথ টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়।
টহল চলাকালে মাগুরায় মোতায়েনকৃত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, মাগুরা সদর সেনা ক্যাম্পের কমান্ডার, জেলা আনসার কমান্ড্যান্ট, মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, এসি (ল্যান্ড) মাগুরা সদরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য সকলকে উদ্বুদ্ধ করেন। একই সঙ্গে তিনি নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের যৌথ টহল কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬