1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরায় রেড ক্রিসেন্ট সদস্যদের মিলনমেলা ও নির্বাচনী প্রস্তুতি সভা

মাগুরায় রেড ক্রিসেন্ট সদস্যদের মিলনমেলা ও নির্বাচনী প্রস্তুতি সভা
এ কে এম মাজেদুল আলম ইভান , মাগুরা
মাগুরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এডহক কমিটির আয়োজনে গত ২৩ মার্চ ২০২৬, সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুর রোডস্থ অ্যাডভোকেট আহমেদ হোসেন এর  বাড়ির সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আসন্ন ৩১ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ইউনিটের নির্বাচনকে কেন্দ্র করে কীভাবে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়—সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যদের ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সেক্রেটারি মাসুদ হাসান খান কিজিল। তিনি বলেন, “নির্বাচনকে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে সকল সদস্যকে সচেতনভাবে ভোট প্রদান করতে হবে।”
এ সময় জানা যায়,  এ্যাডভোকেট আহমদ হোসেন  বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। তিনি তার বক্তব্যে সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সকলের সহযোগিতা কামনা করছি।”
আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সদস্য পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্য থেকে ৫ জন নির্বাচিত হবেন। এছাড়া সেক্রেটারি পদে দুইজন প্রার্থীর মধ্যে একজন নির্বাচিত হবেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে রয়েছেন মোঃ মাসুদ হাসান কিজিল। সদস্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মোঃ আলী তারিক, শিকদার মঞ্জুরুল আলম, মোছাঃ ফারহানা পারভীন, মোঃ সোহেল রেজা ও মোঃ সোহেল রানা প্রমুখ।
উক্ত প্রার্থীরা একটি প্যানেল গঠন করে সকলের সমর্থন কামনা করেন এবং তাদের প্যানেলের পাঁচজন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট মাগুরা ইউনিটের আজীবন সদস্য শামীম শরীফসহ ইউনিটের অন্যান্য সদস্য ও ভোটারবৃন্দ।
Facebook Comments Box

© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬