1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

বিআরটিএ, জেলা প্রশাসন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের যৌথ অভিযানে মাগুরায় ৮ মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পঠিত

বিআরটিএ, জেলা প্রশাসন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের যৌথ অভিযানে মাগুরায় ৮ মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা

মিরাজ হাসান , মাগুরা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক মাগুরায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার   (২৮ জুলাই ২০২৬) জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিআরটিএর সমন্বয়ে মাগুরা-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পূর্বাহ্ন ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৫, ৭৬, ৭৭ ও ৯২(১) ধারায় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮টি মামলা দায়ের করা হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিআরটিএ সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যানবাহনের মালিক, চালক ও সাধারণ সড়ক ব্যবহারকারীদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬