1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরা নাট্য কেন্দ্রের সম্মাননায় মাগুরা রিপোর্টার্স ইউনিটি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

মাগুরা নাট্য কেন্দ্রের সম্মাননায় মাগুরা রিপোর্টার্স ইউনিটি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি।

মোহাম্মদ হুমায়ুন কবির , মাগুরা:
মাগুরা নাট্য কেন্দ্রের আয়োজিত সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ স্বীকৃতি পেয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি। জেলার বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের সম্মাননার পাশাপাশি ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
গত শনিবার (১৮ এপ্রিল ২০২৬) মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি এ কে এম মাজেদুল আলম, ইভান এবং সহ-সাধারণ সম্পাদক মিরাজ হাসান। এ সময় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন—সহ-সভাপতি(২) মোঃ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাপ্পু, অর্থ সম্পাদক খন্দকার নজরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মইনুর রহমান পলিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান, শিল্প ও সংস্কৃতি সম্পাদক শামীম শরীফ এবং সদস্য মোহাম্মদ জাকিউল আলম।
জানা যায়, মাগুরা রিপোর্টার্স ইউনিটি একটি সুসংগঠিত ও রেজিস্ট্রেশনকৃত সংগঠন, যেখানে শতাধিক সাংবাদিক সুশৃঙ্খলভাবে যুক্ত রয়েছেন। সংগঠনটি দীর্ঘদিন ধরে মাগুরায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সমাজের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তায় উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ করে সহ-সভাপতি এ কে এম মাজেদুল আলম ইভান বলেন, “যেকোনো প্রাপ্তি দায়িত্ব বাড়িয়ে দেয়। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখব এবং সমাজের কল্যাণে কাজ করে যাব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে অনুপস্থিত ছিলেন মাগুরা-1 আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান। তার পরিবর্তে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ।
মাগুরা নাট্য কেন্দ্রের সভাপতি শামীম শরীফের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ২৮ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
এই আয়োজনের মাধ্যমে মাগুরা নাট্য কেন্দ্র জেলার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করার পাশাপাশি গুণীজনদের সম্মান জানানোর একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬