1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

সংবাদ বিজ্ঞপ্তি :- মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়ার উন্নয়নে জোরালো প্রত্যাশা।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :-
তারিখ: ১১ এপ্রিল ২০২৬, মাগুরা

মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়ার উন্নয়নে জোরালো প্রত্যাশা।

মাগুরা জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুনলে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “মাগুরা স্পোর্টস একাডেমি”। শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ।
একাডেমির সভাপতি মো. ফারুকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি আখতার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও আমিনুর রহমান খান পিকুল, সদস্য কুতুবউদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে মাগুরার ক্রীড়া খাতের বিদ্যমান সীমাবদ্ধতা, অবকাঠামোগত ঘাটতি এবং সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণের অভাবে অনেক প্রতিভা হারিয়ে যাচ্ছে, যা এই ধরনের উদ্যোগের মাধ্যমে পুনরুদ্ধার সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, তরুণদের সুস্থ বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি মাদক ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়ার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধক আলী আহম্মেদ বলেন, একটি সুসংগঠিত একাডেমি জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি মাঠ ও অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার কথা জানান।
সভাপতির বক্তব্যে মো. ফারুকুজ্জামান জানান, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ প্রশিক্ষণের মাধ্যমে জেলার তরুণদের জন্য একটি শক্তিশালী ক্রীড়া প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য।
একাডেমির নির্বাহী পরিচালক কাজী আশিক রহমান জানান, প্রাথমিকভাবে তিনটি খেলা দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে ভলিবল, ব্যাডমিন্টন, লন টেনিস, টেবিল টেনিস ও কাবাডিসহ আরও বিভিন্ন খেলা যুক্ত করা হবে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামে বহুমুখী ক্রীড়া সুবিধা চালু এবং জেলার প্রতিটি উপজেলায় খেলার মাঠ উন্নয়নের দাবি জানানো হয়।
এদিন সকালে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মাগুরা স্পোর্টস একাডেমি ও যশোর ক্রিকেট কোচিং সেন্টারের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২২ রানের জয় পায় মাগুরা স্পোর্টস একাডেমি। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ম্যান অব দ্য ম্যাচকে সম্মাননা প্রদান করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬