1. admin@banglaranusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৮১ বছরের ঐতিহ্যবাহী কচুন্দি সমবায় সমিতির ইতিহাসে প্রথম এজিএম অনুষ্ঠিত মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ জন আটক কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ মাগুরা মহম্মদপুর মৌশা গ্রামে জমি নিয়ে বিরোধে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরায় লোডশেডিংয়ের সুযোগে একের পর এক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বড় আয়োজনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ 🌳 The Significance of Tree Fairs in Environmental Conservation

মাগুরা পূর্ব নারায়নপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি, জরিমানা আদায়

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

মাগুরা পূর্ব নারায়নপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি, জরিমানা আদায়

মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্ব নারায়নপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্যপণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) পরিচালিত এ তদারকি কার্যক্রমে বেকারিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়।
তদারকির সময় একটি বেকারি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা, খাবারে অননুমোদিত উপাদান ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের সত্যতা পাওয়া যায়। এছাড়াও উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কীকরণে অনিয়ম ও বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার অভিযোগও উঠে আসে।
এসব অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় “মেসার্স মুগ্ধ বেকারি”কে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীদের ভেজাল ও নকল পণ্য বিক্রি থেকে বিরত থাকা, মূল্য তালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার আহ্বান জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলার অনুসন্ধান ২০২৬